ঢাকা   সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ব্যানার পুড়িয়ে দিল ছাত্রদল

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ব্যানার পুড়িয়ে দিল ছাত্রদল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের টানানো ব্যানার নামিয়ে পুড়িয়ে দিয়েছে শাখা ছাত্রদল।

বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটসংলগ্ন ওভারব্রিজে টাঙানো ব্যানারটি রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নামিয়ে পুড়িয়ে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

ব্যানারটিতে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এতে লেখা ছিল, ‘শিক্ষার পূর্ণ অধিকার নিশ্চিত করতে হবে’, ‘শিক্ষার্থীদের বিরুদ্ধে চলমান অন্যায় অবসান করতে হবে’, ‘অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে’, ‘মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে’, ‘সকল শিক্ষার্থীর জন্য ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ এবং ‘সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে’।

ব্যানার পুড়িয়ে দেওয়ার বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে এবং ক্যাম্পাসে নানা ধরনের নাশকতা বা স্যাবোটাজ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ছাত্রলীগের সভাপতি সোহেলের ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা জানতে পারি, ডেইরি গেটে তাদের একটি ব্যানার লাগানো হয়েছে।
তিনি আরও বলেন, পরবর্তী সময় আমরা ছাত্রদলের নেতাকর্মীরা সম্মিলিতভাবে ব্যানারটি নামিয়ে ফেলি এবং পুড়িয়ে এর প্রতিবাদ জানাই। আমরা মনে করি, নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাম্পাস থেকে বিতাড়িত হওয়ার পর এই ক্যাম্পাসে তাদের আর কোনোদিন জায়গা হবে না। ছাত্রদল তাদের যে কোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সবসময় সজাগ ও সতর্ক থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আবদুছ ছাত্তার বলেন, সিকিউরিটি অফিসারের মাধ্যমে জানতে পেরেছি, ছাত্রলীগের একটি ব্যানার বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরের ওভারব্রিজে লাগানো হয়েছিল। পরে শিক্ষার্থীরা সেটি নামিয়ে ফেলেছে। নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের ব্যানার, পোস্টার বা প্রচার-প্রচারণা ক্যাম্পাসে করার কোনো সুযোগ নেই।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন