ঢাকা   সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সূচি প্রকাশ এশিয়ান গেমস ক্রিকেটের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম

সূচি প্রকাশ এশিয়ান গেমস ক্রিকেটের

সূচি প্রকাশ এশিয়ান গেমস ক্রিকেটের

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনাল থেকে মাঠে নামবে বাংলাদেশ। এই খবর পুরনো।

তবে নতুন তথ্য হচ্ছে এশিয়ান গেমস ক্রিকেটের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। টি-টোয়েন্টি সংস্করণের টুর্নামেন্টটির শেষ আট শুরু হবে ১৭ সেপ্টেম্বর। আর জাপানের নাগোয়ায় পর্দা নামবে ৩ অক্টোবর। সব ম্যাচ হবে পালোমা মিজুহো স্টেডিয়ামে।

প্রথম দিন ছেলেরা না নামলেও মাঠে নামবেন মেয়েরা। ১৭ সেপ্টেম্বর শেষ আটে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। একই দিন থাইল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান। অন্যদিকে পরের দিন মুখোমুখি হবে শ্রীলঙ্কা-মালয়েশিয়া ও ভারত-জাপান।

চীন বাধা টপকাতে পারলে ২০ সেপ্টেম্বর সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। সেদিন নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ কারা তা অবশ্য জানানো হয়নি। আর ২২ সেপ্টেম্বর হবে ব্রোঞ্জ পদকের ম্যাচ ও ফাইনাল।

অন্যদিকে ছেলেদের লড়াই শুরু হবে ২৮ সেপ্টেম্বর। শেষ আটে বাংলাদেশের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের সেরা দল।

একই দিনে ‘বি’ গ্রুপের রানার্স-আপদের বিপক্ষে খেলবে পাকিস্তান। পরের দিন ‘এ’ গ্রুপের সেরা দলের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা। আর ভারত কেলবে ‘এ’ গ্রুপের রানার্স-আপদের বিপক্ষে।

আগামী ১ অক্টোবর ছেলেদের দুই সেমিফাইনালই হবে। পরের দিন হবে ব্রোঞ্জ পদকের ম্যাচ ও ফাইনাল। সর্বশেষ ২০২৩ সালে চীনে হওয়া এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশের ছেলেরা। এই পাকিস্তানকে হারিয়েই মেয়েরাও জিতেছিল ব্রোঞ্জ। এবার সোনা জয়ের লক্ষ্যে বাংলাদেশের।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন