ঢাকা   সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মেসির অবসরের ঘোষণা মেনে নিতে পারছেন না সতীর্থরা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ এএম

মেসির অবসরের ঘোষণা মেনে নিতে পারছেন না সতীর্থরা

মেসির অবসরের ঘোষণা মেনে নিতে পারছেন না সতীর্থরা

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির আন্তর্জাতিক অবসরের ঘোষণা এখনো যেন মেনে নিতে পারছেন না তার আর্জেন্টিনা সতীর্থরা। তাদের অন্যতম রদ্রিগো ডি পলও অধিনায়কের বিদায়ে অনুভব করছেন বিষাদ ও শূন্যতা।

এমএলএসে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের আগে ইন্টার মায়ামির এই মিডফিল্ডার বলেন, ‘দেশের জন্য সে যা করেছে, তা অবিশ্বাস্য। সবকিছুর পর এখন কেবলই এক ধরনের বিষণ্নতা অনুভব করছি। আমরা তাকে পেয়েছি, তার খেলা উপভোগ করেছি। জাতীয় দলের হয়ে তার প্রতিটি মুহূর্ত আমি ব্যক্তিগতভাবে খুব উপভোগ করেছি।’

মেসির বিদায়কে আর্জেন্টাইনদের জন্য আবেগঘন মুহূর্ত হিসেবে উল্লেখ করে ডি পল বলেন, ‘প্রতিবার তাকে মাঠে নামতে দেখা আমাদের রোমাঞ্চিত করত।’

বিশ্বজুড়ে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির জনপ্রিয়তাও ডি পলের কাছে বিশেষ গর্বের। তার কথায়, ‘বিশ্বের যেকোনো প্রান্তে আর্জেন্টিনার ১০ নম্বর লেখা জার্সি দেখতে পাওয়া আমাদের জন্য বিরাট গর্বের বিষয়।’

গত ৩১ আগস্ট জাতীয় দল থেকে ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন মেসি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় ডি পল তুলে ধরেন সতীর্থের নেতৃত্ব, মানবিকতা ও দেশের প্রতি ভালোবাসার কথা।

তবে মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে এখনো খেলার সুযোগ পাচ্ছেন ডি পল। তাই বিদায়ের বিষাদের মাঝেও তার একটাই চাওয়া—‘তিনি যেন খুব সুখে থাকেন এবং সামনে যেটুকু সময় বাকি আছে, সেটুকু পূর্ণ আনন্দে উপভোগ করেন।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন