ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংকট, আঞ্চলিক স্থিতিশীলতা ও হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে জাহাজ চলাচলের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে মোদি বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের জন্য সংলাপ ও কূটনীতিই এগিয়ে যাওয়ার পথ। ভারত আঞ্চলিক স্থিতিশীলতার ওপর গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।
ভারতের পক্ষ থেকে বলা হয়, সমুদ্রপথে চলাচলকারী নাবিকদের নিরাপত্তা দেশটির অন্যতম প্রধান অগ্রাধিকার। একই সঙ্গে জ্বালানি নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ এবং সরবরাহ বহনকারী জাহাজের জন্য নিরাপদ সমুদ্রপথ নিশ্চিত করা প্রয়োজন।
পেজেশকিয়ান ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছান। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে মোদির সঙ্গে এটি ছিল তার দ্বিতীয় বৈঠক। কঠিন পরিস্থিতির মধ্যেও ব্রিকসের বিভিন্ন বৈঠকে ইরানের অংশগ্রহণের জন্য পেজেশকিয়ানকে ধন্যবাদ জানান মোদি।
মোদির সঙ্গে পেজেশকিয়ানের বৈঠক, হরমুজ খুলে দেওয়ার আহ্বান
ইসরায়েল-লেবানন আলোচনা পেছাল
ব্রিকস বিজনেস ফোরামে পেজেশকিয়ান বলেন, বর্তমান বিশ্ব জটিল ভূরাজনৈতিক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে ব্রিকস দেশগুলোর অর্থনৈতিক সক্ষমতা আরও শক্তিশালী করা প্রয়োজন।
তিনি ব্রিকসের সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যে জাতীয় মুদ্রা ব্যবহারের আহ্বান জানান। তার মতে, কোনো দেশ যেন আর্থিক ব্যবস্থায় একচেটিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে অন্য দেশের বৈধ বাণিজ্য বাধাগ্রস্ত করতে না পারে, সে জন্য ব্রিকসকে কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে।
পেজেশকিয়ান বলেন, ব্রিকস ব্যাংক গড়ে তোলার অন্যতম লক্ষ্য ছিল ডলারের ওপর দেশগুলোর নির্ভরতা কমানো এবং যুক্তরাষ্ট্রের আধিপত্য মোকাবিলা করা।
শু/বার্তা বাজার






