ঢাকা   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে বিশাল নিয়োগ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে বিশাল নিয়োগ

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে বিশাল নিয়োগ

এমটিনিউজ২৪জবস : বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি পল্লী জীবিকায়ন কর্মসূচির আওতায় তিনটি পদে মোট ৮৫ জনকে নিয়োগ দেবে। ইতোমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে।

আগ্রহী প্রার্থীদের সরকারি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: হিসাবরক্ষক, মাঠ সংগঠক ও অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: হিসাবরক্ষক (১৭), মাঠ সংগঠক (৬৭) ও অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর (১)

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লা

আবেদনের বয়সসীমা : ৮ অক্টোবর ২০২৬ তারিখে ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন যেভাবে : আবেদনপত্র সরকারি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্রের খামের ওপর অবশ্যই পদের নাম ও মুঠোফোন নম্বর উল্লেখ করতে হবে।

আবেদন ফি : যুগ্ম পরিচালক, বিভাগীয় দপ্তর, বিআরডিবি, চট্টগ্রাম বিভাগ শিরোনামে অগ্রণী ব্যাংক খুলশী শাখা, চট্টগ্রামের অনুকূলে ১০০ টাকার ব্যাংক ড্রাফট/এমআইসিআর পে-অর্ডার পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রসিদ অবশ্যই পাঠাতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা : যুগ্ম পরিচালক, বিভাগীয় দপ্তর, বিআরডিবি, চট্টগ্রাম বিভাগ, নাসিরাবাদ প্রপার্টিজ লিমিটেড, রোড নম্বর-০৯, বাড়ি-১৩৪, ফ্ল্যাট-এ৪, খুলশী, চট্টগ্রাম।

আবেদন শুরু : ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯টা থেকে

আবেদনের শেষ : ৮ অক্টোবর ২০২৬, বিকেল চারটা পর্যন্ত।

বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন