ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে মালয়েশিয়াকে হারালো বাংলাদেশের মেয়েরা

Authorনিউজ রুম

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ এএম

জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে মালয়েশিয়াকে হারালো বাংলাদেশের মেয়েরা

অনূর্ধ্ব- ২০ নারীদের জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে জয় দিয়ে নিজেদের মিশন শেষ করলো বাংলাদেশ। আসরের শেষ ম্যাচে শক্তিশালী মালয়েশিয়াকে ২-০ গোলে হারিয়ে পঞ্চম স্থান নিশ্চিত করেছে লাল-সবুজের মেয়েরা।

আজ চীনের হুলুনবুয়ির সিটিতে অনুষ্ঠিত পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে শুরু থেকেই দুর্দান্ত হকি খেলে বাংলাদেশ দল। ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। অবশেষে তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে দারুণ এক গোলে বাংলাদেশকে এগিয়ে নেন অধিনায়ক শারিকা সাফা রিমণ। এরপর চতুর্থ কোয়ার্টারে চমৎকার এক ফিল্ড গোল করে ব্যবধান ২-০ করেন কনা। শেষ দিকে এক গোল শোধ দেয় মালয়েশিয়া।

মালয়েশিয়ার শক্তিশালী রক্ষণভাগ ভেঙে নারীদের এই জয় অন্যতম বড় সাফল্য। পুরো টুর্নামেন্টে লড়াকু পারফরম্যান্স দেখিয়ে এই জয়ে পঞ্চম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করলো বাংলাদেশ দল।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন