নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ শিল্প মন্ত্রণালয়ে, আবেদন ৫ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত
এমটিনিউজ২৪জবস : শিল্প মন্ত্রণালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অধীনে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে ৫টি পদে ৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ১০ সেপ্টেম্বর সকাল ১০টায়, আগামী ৫ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। পরীক্ষার ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু: ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা
আবেদনের শেষ তারিখ: ৫ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত
আবেদন পদ্ধতি: অনলাইনে
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী – পুরুষ
কর্মস্থল: ঢাকা
বয়স: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
অনলাইনে আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন শিল্প মন্ত্রণালয়। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৪ নং পদের জন্য ১১২ টাকা, ৫ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।






