ঢাকা   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইন্টার্নশিপের সুযোগ ইউনিসেফে, মিলবে ভাতাও

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ এএম

ইন্টার্নশিপের সুযোগ ইউনিসেফে, মিলবে ভাতাও

ইন্টার্নশিপের সুযোগ ইউনিসেফে, মিলবে ভাতাও

আন্তর্জাতিক শিক্ষার্থী ও সদ্য গ্র্যাজুয়েটদের জন্য ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। ২০২৬ সালের ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করেছে প্রতিষ্ঠানটি। ক্ষেত্র ও দেশভেদে বিভিন্ন ক্যাটাগরির ইন্টার্নশিপের সুযোগ  রয়েছে।  কিছু পদে রয়েছে স্টাইপেন্ডসহ অন্যান্য আর্থিক সুবিধা।

প্রতিষ্ঠানের নাম: ইউনিসেফ

ইন্টার্নশিপের ধরন: ক্ষেত্র ও দেশভেদে বিভিন্ন ক্যাটাগরির

ইন্টার্নশিপের মেয়াদ: সাধারণত ৬-২৬ সপ্তাহ 

আসনসংখ্যা: ক্ষেত্রভেদে ভিন্ন

আবেদনের যোগ্যতা

স্নাতক, স্নাতকোত্তর বা পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত হতে হবে।

গত দুই বছরের মধ্যে স্নাতক সম্পন্নকারীরাও আবেদন করতে পারবেন।

বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।

ইংরেজি, স্প্যানিশ বা ফরাসির অন্তত একটি ভাষায় দক্ষতা থাকতে হবে।

যে অফিসে আবেদন করা হবে প্রয়োজনে সেই অফিসের ভাষাও জানতে হবে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

দেশ: বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী

সুবিধাসমূহ

ইন্টার্নশিপের ধরন ও কর্মস্থল অনুযায়ী ভিন্ন সুবিধা।

কিছু ইন্টার্নশিপে মাসে ভাতা পাওয়ার সুযোগও রয়েছে।

কিছু ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয়ের জন্য অতিরিক্ত অর্থ এবং ভিসা ও যাতায়াত ব্যয়ের জন্য এককালীন সহায়তাও দেওয়া হতে পারে।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের ক্ষেত্রে সিভি, কভার লেটার, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও পাসপোর্ট লাগবে। 

নির্দিষ্ট পদের ক্ষেত্রে অতিরিক্ত নথি চাওয়া হতে পারে।

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: পদভেদে ভিন্ন

বিস্তারিত জানতে ও আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন