ঢাকা   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গোসলের সময় ছবি তোলাকে কেন্দ্র করে, হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩৫

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পিএম

গোসলের সময় ছবি তোলাকে কেন্দ্র করে, হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩৫

হবিগঞ্জের বানিয়াচংয়ে নারীদের গোসলের সময় ছবি তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিন রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর স্থানীয় বিএনপি নেতা কাজী লুৎফুর রহমানের বাড়ির পেছনের পুকুরে ওই পরিবারের নারীরা গোসল করছিলেন। এ সময় একই গ্রামের বাসিন্দা এজারত মিয়ার পক্ষের দুই ছেলে নারীদের গোসলের ছবি তুলছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এরই জের ধরে রবিবার সকালে কাজী লুৎফুর রহমান ও এজারত মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন