ইয়েমেনের উত্তর-পশ্চিম উপকূলের বন্দরনগরী মোখা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে সরকারি বাহিনীর পিছু হঠাকে ‘বেদনাদায়ক ও হতাশাজনক’ বলে বর্ণনা করেছেন দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের সদস্য সুলতান আল-আরাদা।
একটি টেলিভিশন সাক্ষাৎকারে মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশের এ গভর্নর বলেন, ‘সরকারি যোদ্ধারা বর্তমানে নতুন করে সংগঠিত হচ্ছে এবং খুব শিগগিরই কোনো না কোনোভাবে তারা আবার লড়াইয়ে ফিরবে।’ সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইয়েমেনের সাবেক প্রয়াত প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহের ভাতিজা তারেক সালেহের নেতৃত্বাধীন ‘ন্যাশনাল রেজিস্ট্যান্স’-ও হুথিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সংকল্প ব্যক্ত করেছে।
তারা জানিয়েছে, ইরানের প্রক্সি বা অনুগত গোষ্ঠীর হাত থেকে ইয়েমেন মুক্ত না হওয়া পর্যন্ত তারা সশস্ত্র বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যাবে।
এআর






