ঢাকা   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দাম কম অথচ সেরা মাইলেজের এমন তিন বাইক

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম

দাম কম অথচ সেরা মাইলেজের এমন তিন বাইক

দাম কম অথচ সেরা মাইলেজের এমন তিন বাইক

পেট্রোল ও অকটেনের দাম হু হু করে বাড়ার কারণে বর্তমান সময়ে অনেকের কাছেই বাইকের মাইলেজ বা জ্বালানি সাশ্রয় করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে এখনও সাধারণ ও মধ্যবিত্ত মানুষের যাতায়াতের জন্য বাইক সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম। কম বাজেটের মধ্যেও দুর্দান্ত মাইলেজ দেওয়া বাইক কেনা সম্ভব।

আপনার বাজেট যদি কিছুটা কমও হয়, তাহলেও আপনি দৈনন্দিন যাতায়াতের জন্য চমৎকার একটি বাইক বেছে নিতে পারেন। দাম কম হওয়া সত্ত্বেও এই বাইকগুলো বেশ ভালো মাইলেজ দেয়। কম দামে শক্তিশালী ও টেকসই তিনটি বাইক সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

হিরো এইচএফ ডিলাক্স

বাজেট সেগমেন্টে হিরোর এই বাইকটিকে অন্যতম ভরসাযোগ্য বিকল্প হিসেবে মনে করা হয়। এই বাইকটির সবচেয়ে ভালো দিক হলো এর রক্ষণাবেক্ষণের খরচ অত্যন্ত কম। ভারতে বাইকটির প্রারম্ভিক মূল্য ৫৮ হাজার ৬৬৮ রুপি। এতে ৯৭ দশমিক ২ সিসির ইঞ্জিন রয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী, এই বাইকটি প্রতি লিটারে ৬৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। এতে সাইড-স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ, আই-থ্রি-এস প্রযুক্তি এবং টিউবলেস টায়ারের মতো আধুনিক ফিচার রয়েছে। ফলে প্রতিদিনের যাতায়াতের জন্য এটি একটি দারুণ বাইক।


টিভিএস স্পোর্ট

টিভিএস স্পোর্ট বাইকটি দুর্দান্ত মাইলেজ এবং আকর্ষণীয় লুকের জন্য বেশ পরিচিত। এই বাইকটির প্রারম্ভিক মূল্য ভারতে ৬৫ হাজার ৭১৪ রুপি। এতে ১০৯ দশমিক ৭ সিসির ইঞ্জিন দেওয়া হয়েছে। বাইকটির জ্বালানি ট্যাংকের ধারণক্ষমতা ১০ লিটার এবং কোম্পানির দাবি অনুযায়ী এর মাইলেজ প্রতি লিটারে ৮০ কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ একবার সম্পূর্ণ ট্যাংক ভর্তি করালে প্রায় ৮০০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দেওয়া সম্ভব। এর সাথে সিনক্রোনাইজড ব্রেকিং প্রযুক্তি এবং ইটি-ফাই প্রযুক্তি যুক্ত রয়েছে। বাইকটির হালকা ডিজাইন শহরের যানজট ও গ্রামের রাস্তায় চালানো অত্যন্ত সহজ করে তোলে।

হিরো স্প্লেন্ডার প্লাস

হিরো স্প্লেন্ডার প্লাস বাইকটির প্রারম্ভিক মূল্য ৭৭ হাজার ১২৩ রুপি। এতে ৯৭ দশমিক ২ সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। প্রস্তুতকারী কোম্পানির দাবি অনুযায়ী, এই বাইকটি প্রতি লিটারে ৬৩ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। বাইকটি ওজনে হালকা হওয়ার কারণে অত্যন্ত সহজে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা যায়। এতে জ্বালানি সাশ্রয়ী আই-থ্রি-এস প্রযুক্তি রয়েছে, যা দৈনন্দিন ব্যবহারের জন্য এটিকে একটি উপযুক্ত পছন্দ করে তুলেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন