ঢাকা   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, নেওয়া হবে ৩৫ শিক্ষক

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ এএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, নেওয়া হবে ৩৫ শিক্ষক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, নেওয়া হবে ৩৫ শিক্ষক

এমটিনিউজ২৪জবস : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগে ‘প্রভাষক, সহকারী অধ্যাপক ও মেডিক্যাল অফিসার’ পদে ৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৮ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আবেদনপত্র সরাসরি/ডাকযোগ/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে।

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

আবেদন শুরু: ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টা

আবেদনের শেষ তারিখ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত

আবেদন পদ্ধতি: অফলাইনে (সরাসরি/ডাকযোগ/কুরিয়ার সার্ভিস)

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী – পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

কর্মস্থল: কুষ্টিয়া

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র সংগ্রহ করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। আবেদনপত্র সরাসরি/ডাকযোগ/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এর অনুকূলে প্রতিটি পদের জন্য ১,১০০ টাকা ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার করতে হবে। টাকা জমার রশিদ আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন