ঢাকা   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

লাগবে না গ্যাস-বিদ্যুৎ, রান্না হবে বিশেষ ব্যাগে!

Authorনিউজ রুম

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পিএম

লাগবে না গ্যাস-বিদ্যুৎ, রান্না হবে বিশেষ ব্যাগে!

লাগবে না গ্যাস-বিদ্যুৎ, রান্না হবে বিশেষ ব্যাগে!

এক্সক্লুসিভ ডেস্ক : গ্যাস বা বিদ্যুৎ ছাড়াই খাবার রান্না করা সম্ভব—এমন একটি বিশেষ ‘থার্মাল কুকিং ব্যাগ’ তৈরি করেছেন ক্যামেরুনের এক পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী। ‘ওয়ান্ডারব্যাগ’ নামে পরিচিত এই ব্যাগ খাবারের তাপ ধরে রেখে দীর্ঘ সময় ধীরে ধীরে রান্না সম্পন্ন করতে পারে।

বিশেষ কাপড় ও পুরু তাপ-নিরোধক উপাদান, যেমন ফোমের টুকরা দিয়ে তৈরি ব্যাগটি মূলত স্লো কুকারের মতো কাজ করে। রান্নার শুরুতে একটি হাঁড়িতে থাকা খাবার গ্যাস বা কাঠের চুলায় পাঁচ থেকে ১০ মিনিট ফুটিয়ে নেওয়া হয়। খাবার ফুটতে শুরু করলে ঢাকনাসহ হাঁড়িটি চুলা থেকে নামিয়ে ব্যাগের ভেতরে রাখা হয় এবং ব্যাগটি ভালোভাবে বন্ধ করে দেওয়া হয়।   

ব্যাগের ভেতরে থাকা তাপ-নিরোধক উপাদান হাঁড়ির তাপ বাইরে বের হতে দেয় না। ফলে সেই তাপের সাহায্যেই খাবার আরও আট থেকে ১২ ঘণ্টা ধীরে ধীরে রান্না হতে থাকে। এ সময় অতিরিক্ত গ্যাস, বিদ্যুৎ বা অন্য কোনো জ্বালানির প্রয়োজন হয় না। 

বিশেষজ্ঞদের মতে, এই পদ্ধতি ভাত, ডাল ও মাংস রান্নার জন্য বিশেষভাবে উপযোগী।   

ব্যাগটি হাতে তৈরি করেছেন ক্যামেরুনের এক নারী পদার্থবিজ্ঞান শিক্ষার্থী। তার উদ্ভাবিত এই প্রযুক্তি ব্যবহার করলে জ্বালানির খরচ প্রায় ৭০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।

এ ছাড়া জ্বালানির চাহিদা কমে যাওয়ায় গাছ কাটার প্রবণতাও হ্রাস পেতে পারে। একই সঙ্গে কাঠ বা অন্যান্য জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট ক্ষতিকর ধোঁয়ার সংস্পর্শ থেকেও মানুষকে সুরক্ষা দিতে পারে এই ব্যাগ।

ইতোমধ্যে ক্যামেরুনের বিভিন্ন বাজারে দুই হাজারের বেশি ওয়ান্ডারব্যাগ বিক্রি হয়েছে। পরিবেশবান্ধব ও কম খরচে রান্নার এই উদ্ভাবন স্থানীয় মানুষের মধ্যে বেশ সাড়া ফেলেছে। সূত্র: সামা টিভি অনলাইন 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন