ক্যারিয়ারে এক ধাপ এগিয়ে থাকতে কোন দক্ষতাগুলো অর্জন করা অতীব জরুরি
এমটিনিউজ২৪জবস : বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে আপনার ক্যারিয়ারকে এগিয়ে নিতে চাইলে কিছু স্পেশাল স্কিল থাকা খুবই গুরুত্বপূর্ণ। এসব স্কিলের অনেক কিছুই আমরা বিশ্ববিদ্যালয় থেকে শিখে আসি না, শেখার সুযোগও থাকে না। তবে আপনার ক্যারিয়ারকে এগিয়ে নিতে কিছু দক্ষতা শেখা জরুরি। এসব স্কিল আপনাকে টিমের অন্যদের থেকে এগিয়ে রাখবে। চলুন জেনে নিই ক্যারিয়ারে এক ধাপ এগিয়ে থাকতে কোন দক্ষতাগুলো অর্জন করা অতীব জরুরি—
অন্যদের সঙ্গে ভালো যোগাযোগ দক্ষতা
কর্মক্ষেত্রে যোগাযোগের দক্ষতা যতো ভালো হবে তত আপনি কো-ওয়ার্কারদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন। ভালো যোগাযোগ দক্ষতার মাধ্যমেই আপনি আপনার প্রয়োজন এবং এক্সপেক্টেশন সঠিকভাবে তুলে ধরতে পারেন।
যোগাযোগ দক্ষতা থাকলে সহকর্মীদের মধ্যে আরও বেশি প্রোডাক্টিভিটি বৃদ্ধি পায়, কোম্পানির মধ্যে শৃঙ্খলা তৈরি হয়। সব থেকে ভালো হবে যদি আপনি বাংলা ভাষার সঙ্গে সঙ্গে আরও দু-একটি গুরুত্বপূর্ণ ভাষাও শিখে নিতে পারেন।
ভালো শ্রোতা হোন
কর্মক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ দক্ষতা হলো লিসেনিং স্কিল। অন্যেকে বুঝতে ও তার মন জয় করতে লিসেনিং স্কিল অন্যতম। অন্যের কথা শোনার অভ্যাস তৈরি করুন। বেশিরভাগ মানুষ নিজের সম্পর্কে বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তারা এমন কাউকে খোঁজেন যিনি তাদের মতামত শুনতে চান, তাদের পয়েন্ট অব ভিউ জানতে চান। সুতরাং আপনি যখন বাকি সবার থেকে এগিয়ে যেতে চান আপনার লিসেনিং স্কিল উন্নত করুন। এক্ষেত্রে অবশ্যই আপনাকে সহনশীল ও ধৈর্যশীলও হতে হবে।
সেল্ফ ম্যানেজমেন্ট স্কিল
সেল্ফ ম্যানেজমেন্টের মধ্যে টাইম ম্যানেজমেন্ট, সেল্ফ মোটিভেশন, স্ট্রেস ম্যানেজমেন্ট, এডাপ্টাবেলিটি, ডিসিশন মেকিং, গোল এলাইনমেন্ট এবং পার্সোনাল ডেভেলপমেন্ট অন্তর্ভুক্ত। আপনার চিন্তা শক্তিকে কন্ট্রোল করে ডিসিশন মেকিং করতে পারলে সেটি ভালো ফল নিয়ে আসে। যিনি সেল্ফ ম্যানেজমেন্টে দক্ষ না তার অন্য কাজের ম্যানেজমেন্টেও দুর্বল।
ম্যানেজমেন্ট স্কিল
কর্মক্ষেত্রে ম্যানেজার এবং অন্যান্য কর্মীকে ম্যানেজ করাও গুরুত্বপূর্ণ। ম্যানেজ করার অন্যতম স্কিল হলো আপনার টিমের সঙ্গে কার্যকরীভাবে কমিউনিকেট করা। আপনার টিমের প্রয়োজন এবং গুরুত্ব জানার মাধ্যমে আপনি ম্যানেজমেন্টে অনেক বেশি এগিয়ে যেতে পারেন। আর এ স্কিল আপনাকে ভবিষ্যতে কোম্পানিতে ভালো তৈরিতে অসাধারণ ভূমিকা রাখবে।
লিডারশিপ স্কিল
লিডারশিপ স্কিল একটি কোম্পানির জন্য অতীব প্রয়োজনীয় দক্ষতা, কারণ শুধুমাত্র শিখিয়ে একজনকে লিডার বানানো যায় না। স্কিলড পার্সন কিংবা উন্নত যোগাযোগ দক্ষতা লিডারশিপের অন্যতম দক্ষতা হলেও লিডারশিপ স্কিলের মধ্যে আরও অনেক কিছেই অন্তর্ভুক্ত। ইন্ডাস্ট্রি বা কোম্পানিভেদে লিডারশিপ স্কিলের প্রয়োজন ভিন্ন হতে পারে। তবে সব জায়গায় ক্রিয়েটিভ সল্যুউশন দিতে পারে এমন বিশ্বস্ত কর্মীই লিডার হওয়ার উপযুক্ত।
টাইম ম্যানেজমেন্ট স্কিল
প্রত্যেক কর্মী বা উদ্যোক্তা জীবনে সব থেকে বেশি যে জিনিস প্রত্যাশা করে তা হলো প্রতিদিন তার জীবনে আরও কয়েক ঘণ্টা সময়। আপনি যদি শুধু আপনার নিজের কাজ সম্পাদনেই দিন পার করেন তাহলে আপনি ক্যারিয়ারে এগিয়ে যেতে পারবেন না। এজন্য আপনাকে নিজের কাজ সম্পাদনের পাশাপাশি অন্যকে সহায়তা করার সুযোগও থাকতে হবে। শুধুমাত্র সঠিক টাইম ম্যানেজমেন্ট স্কিলের মাধ্যমেই তা আপনি নিশ্চিত করতে পারেন।
স্কিলগুলো যেমন আপনাকে নতুন চ্যালেঞ্জ নিতে সহায়তা করবে সেই সঙ্গে আপনাকে আরও বেশি মানুষ করে তুলবে। আপনি যতো দ্রুত স্কিলগুলো আয়ত্ত করবেন ততই আপনার ক্যারিয়ার গ্রাফ উপরের দিকে উঠতে থাকবে।






