ঢাকা   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি সীমান্ত ব্যাংকে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পিএম

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি সীমান্ত ব্যাংকে

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি সীমান্ত ব্যাংকে

এমটিনিউজ২৪জবস : সীমান্ত ব্যাংক পিএলসি তাদের আইটি অবকাঠামো (আইটি ইনফ্রাস্ট্রাকচার) বিভাগের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর (পিও-এসপিও)’ পদে কর্মকর্তা নেওয়া হবে। যোগ্য প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

সংক্ষিপ্ত তথ্য

প্রতিষ্ঠানের নাম: সীমান্ত ব্যাংক পিএলসি।

পদের নাম: নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর—আইটি ইনফ্রাস্ট্রাকচার (প্রিন্সিপাল অফিসার থেকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার)।

চাকরির ধরন: ফুলটাইম (অফিস)।

কর্মস্থল: ঢাকা।

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি বা এমএসসি ডিগ্রি।

অভিজ্ঞতা: ব্যাংকিং খাতে ৫ থেকে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা

রাউটার, সুইচ, এনজিএফ ফায়ারওয়াল, ডব্লিউএএফ, লোড ব্যালেন্সার, ডব্লিউএলসি এন্টারপ্রাইজ নেটওয়ার্ক পরিচালনা ও বাস্তবায়নে গভীর জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে। এন্টারপ্রাইজ ওয়াই–ফাই, বিভিন্ন রাউটিং প্রোটোকল (বিজিপিসহ), ভিপিএন মেকানিজম এবং নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ডিজাইনে অভিজ্ঞতা আবশ্যক। এনএসই, এফ৫, সিসিএনপি, সিসিআইই বা সমমানের সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন ও অন্যান্য সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। ব্যাংকের মানবসম্পদ নীতি অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

প্রধান দায়িত্ব

ডাটা সেন্টার, ডিজাস্টার রিকভারি, শাখা এবং এক্সট্রানেটের নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার তদারকি ও ব্যবস্থাপনা করা। নেটওয়ার্ক সিস্টেমের আপগ্রেড, ব্যাকআপ ও রেস্টোরেশন পরিচালনা করা। ব্যাংকের কোর নেটওয়ার্ক ও লোকাল এরিয়া কানেকশন বজায় রাখা। এনএমএস এবং মনিটরিং টুলস ব্যবহার করে নেটওয়ার্কের উপলব্ধতা, ব্যান্ডউইথ ও পারফরম্যান্স মনিটর করা। ভেন্ডর ও লিংক আইএসপি ব্যবস্থাপনা করা। এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনের ডেটাবেজ ব্যাকআপ পরিচালনা এবং নেটওয়ার্ক লগ ও অডিট লগ সংরক্ষণ করা।

আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আবেদনের বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।

আবেদনের শেষ তারিখ: ২৮ সেপ্টেম্বর ২০২৬

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন