ঢাকা   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এপিএলে নাম নিবন্ধন করেছেন তাসকিন আহমেদ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম

এপিএলে নাম নিবন্ধন করেছেন তাসকিন আহমেদ

এপিএলে নাম নিবন্ধন করেছেন তাসকিন আহমেদ

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলতে আনুষ্ঠানিকভাবে নাম নিবন্ধন করেছেন তাসকিন আহমেদ। বাংলাদেশের পেসারের বিষয়টি নিশ্চিত করেছে এপিএল কর্তৃপক্ষ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এপিএলের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাসকিনকে নিয়ে পোস্ট করা হয়েছে। একই তথ্য প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমও।

প্রথমবারের মতো আয়োজিত এপিএলের খেলোয়াড় নিবন্ধন প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এক হাজারের বেশি ক্রিকেটার টুর্নামেন্টের জন্য নিবন্ধন করেছেন।

তাদের মধ্যে বিদেশি ক্রিকেটারের সংখ্যা পাঁচশরও বেশি। আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এপিএলের খেলোয়াড় ড্রাফট। সেখানেই তাসকিনের দল পাওয়ার বিষয়টি চূড়ান্ত হবে। 

এখন পর্যন্ত টুর্নামেন্টের কোনো নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বাংলাদেশের এই পেসারের নাম যুক্ত হয়নি। দল পেলে লঙ্কা প্রিমিয়ার লিগ, (এলপিএল) জিম্ব-আফ্রো টি-টেন, আবুধাবি টি-টেনের পর আরেকটি বিদেশি লিগে খেলবেন টাইগার এ পেসার।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন