ঢাকা   শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবেনা, ওরা দেশের শত্রু’

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পিএম

‘সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবেনা, ওরা দেশের শত্রু’

‘সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবেনা, ওরা দেশের শত্রু’

এমটিনিউজ২৪ ডেস্ক : সাবেক ও বর্তমান নিষিদ্ধ ছাত্রলীগের কোনো চাকরি হবে না, সাবেক ও বর্তমান ছাত্রলীগের সমাজ হবে না, সাবেক ও বর্তমান ছাত্রলীগের সমাজ হবে না কোনো সামাজিকতা হবে না-এমনটাই মন্তব্য করেছেন ২০২৫ সালের ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত জিএস পদপ্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে শেখ তানভীর লেখেন, ‘কারণ, ওরা এ দেশের শত্রু। ওদের হাতে লেগে আছে শহীদ আনাসের রক্ত, ওদের হাতে লেগে আছে শহীদ আবরার ফাহাদের রক্ত। বর্তমান ও সাবেক ছাত্রলীগের প্রতি একমাত্র প্রেম থাকবে যারা বিকৃত মনস্তাত্বিকতার অধিকারী তাদের।’

তবে কোন দেশপ্রেমিক মেধাবী মানুষ যেন হেনস্তা না হয় উল্লেখ করে ছাত্রদলের আহ্বায়ক বলেন, ‘সাবেক ছাত্রলীগের পুনর্বাসনকেন্দ্র ছাত্রশক্তি ও সাবেক ছাত্রলীগের আশ্রয়স্থল ইসলামী ছাত্রশিবিরকে বলবো- দেশপ্রেমিকতার পরিচয় দিন, জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করবেন না।’

পোস্টে অতীতে ১৯৭১-এ মাফ পেয়েছেন; জুলাই অভ্যুত্থানের পর সরকারের অংশ হয়ে দুর্নীতি করেও মাফ পেয়েছেন-এবার কিন্তু আর মাফ হবেনা বলেও উল্লেখ করেন শেখ তানভীর।

এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টে সাড়ে ৫ হাজারের মত রিয়্যাকশন পড়েছে। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন