ঢাকা   শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আজ মাঠে নামবে ব্রাজিল, যেভাবে দেখতে পারবেন খেলা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পিএম

আজ মাঠে নামবে ব্রাজিল, যেভাবে দেখতে পারবেন খেলা

আজ মাঠে নামবে ব্রাজিল, যেভাবে দেখতে পারবেন খেলা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের হতাশাজনক অধ্যায় পেছনে ফেলে নতুন পথচলা শুরু করতে যাচ্ছে ব্রাজিল। বিশ্বকাপের পর প্রথম ম্যাচে শুক্রবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় বিকেল ৪টা)।

বিশ্বকাপে ব্রাজিলের শুরুটা অবশ্য বেশ আশাব্যঞ্জক ছিল। গ্রুপ পর্বে হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ দাপট দেখিয়েছিল সেলেসাওরা। এরপর নকআউট পর্বে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় তারা। তবে সেখানেই থেমে যায় ব্রাজিলের যাত্রা। নরওয়ের কাছে ২-১ গোলের অপ্রত্যাশিত হারে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের সেই ব্যর্থতার পর দল পুনর্গঠনে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছেন আনচেলত্তি। বিশ্বকাপের স্কোয়াড থেকে মাত্র নয়জনকে রেখে নতুন ব্রাজিল গড়ার কাজ শুরু করেছেন ইতালিয়ান এই কোচ।

দলে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে গোলরক্ষক পজিশনে। অভিজ্ঞ আলিসন বেকারকে অস্ট্রেলিয়া সফরের দলে রাখা হয়নি। তার জায়গায় গোলবার সামলানোর দায়িত্ব পেতে পারেন করিন্থিয়ান্সের হুগো সুজা।

চোটও ব্রাজিলের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনেছে। ফরোয়ার্ড জোয়াও পেদ্রো ও ফুলব্যাক ওয়েসলি ফ্রাঙ্কা শেষ মুহূর্তে ছিটকে যাওয়ায় তাদের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন মাতেউস মার্তিনেল্লি ও ভেন্ডারসন।

তারুণ্যনির্ভর দল গড়ার পরীক্ষায় নামলেও ব্রাজিলের সম্ভাব্য একাদশে ইউরোপের শীর্ষ লিগে খেলা একাধিক তারকা রয়েছেন। মাঝমাঠে নেতৃত্ব দেবেন ব্রুনো গিমারায়েস। তার সঙ্গে থাকবেন আন্দ্রে সান্তোস। আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা ও এনদ্রিকের ত্রয়ী অস্ট্রেলিয়ার দুর্বল হয়ে পড়া রক্ষণকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে।

‘গোলডটকম’ জানিয়েছে, এই ম্যাচটি বাংলাদেশ থেকে দেখা যাবে সনি লিভ অনলাইন প্লাটফর্মে। ভারত ও পাকিস্তানেও একই প্লাটফর্মে খেলা দেখা যাবে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

হুগো সুজা (গোলরক্ষক), মাতেউজিনিয়ো, মারকুইনহস, রেইস, সান্তোস, দানিলো, ব্রুনো গিমারায়েস, এস্তেভাও, রাফিনিহা, ভিনিসিয়ুস জুনিয়র, এনদ্রিক।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন