ঢাকা   মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাংলাদেশ থেকে কর্মী নেবে যে দেশ, আবেদন প্রক্রিয়া ও ভিসা পাওয়ার ধাপ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:০১ এএম

বাংলাদেশ থেকে কর্মী নেবে যে দেশ, আবেদন প্রক্রিয়া ও ভিসা পাওয়ার ধাপ

বাংলাদেশ থেকে কর্মী নেবে যে দেশ, আবেদন প্রক্রিয়া ও ভিসা পাওয়ার ধাপ

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি কর্মী নেওয়ার জন্য ফের বড় পরিসরে শ্রমবাজার উন্মুক্ত করছে ইতালি। দেশটির ২০২৬-২০২৮ মেয়াদের ‘ডিক্রেতো ফ্লুসি’ কর্মসূচির আওতায় মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ও সময়সূচি ঘোষণা করা হয়েছে।

নতুন এই কর্মসূচিতে মৌসুমি, অমৌসুমি ও স্বনিয়োজিত এই তিন ক্যাটাগরিতে বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশের প্রার্থীরা কাজের সুযোগ পাবেন।

কোন খাতে কত কোটা

সরকারি তথ্য অনুযায়ী, নির্ধারিত এই কোটার আওতায় বিভিন্ন পেশায় কর্মী নেওয়া হবে। এর মধ্যে অমৌসুমি চাকরির জন্য ৭৬ হাজার ২০০ জন, পরিবারভিত্তিক পরিচর্যা বা কেয়ারগিভিং খাতের জন্য ১৪ হাজার কোটা, মৌসুমি কাজ কৃষি ও পর্যটন খাতের জন্য ৮৯ হাজার এবং স্বনিয়োজিত কাজ ৬৫০ জনের কোটা বরাদ্দ রাখা হয়েছে।

বাংলাদেশিরাও এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে।

এ ছাড়া ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশের নাগরিকরাও আবেদনের আওতায় থাকবেন।

আবেদন ও ক্লিক ডে সময়সূচি

আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে। ২৩ অক্টোবর ২০২৬ সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে ৭ ডিসেম্বর ২০২৬ রাত ৮টা পর্যন্ত।

প্রথম ক্লিক ডে : ১২ জানুয়ারি ২০২৭ (ইতালীয় সময় সকাল ৯টা)।

এদিন মূলত কৃষি খাতের মৌসুমি কাজের জন্য আবেদন জমা নেওয়া হবে।

দ্বিতীয় ক্লিক ডে : ৯ ফেব্রুয়ারি ২০২৭। এদিন হোটেল, রেস্টুরেন্টসহ পর্যটন খাতের কাজগুলোর আবেদন শুরু হবে।

তৃতীয় ক্লিক ডে : ১৬ ফেব্রুয়ারি ২০২৭। এই ধাপে বিভিন্ন অমৌসুমি চাকরির জন্য আবেদন করা যাবে।


চতুর্থ ক্লিক ডে : ১৮ ফেব্রুয়ারি ২০২৭। পারিবারিক সহায়তা ও কেয়ারগিভিং কাজের আবেদন গ্রহণ করা হবে এদিন।


কোটা খালি থাকা সাপেক্ষে আবেদনের চূড়ান্ত সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া ও ভিসা পাওয়ার ধাপ

ইতালির ওয়ার্ক ভিসার ক্ষেত্রে বিদেশি কর্মীরা সরাসরি নিজে থেকে আবেদন করতে পারেন না:

১. নিয়োগকর্তার আবেদন : ইতালিতে অবস্থানরত নিয়োগকর্তা বা তার অনুমোদিত প্রতিনিধি কর্মী নেওয়ার জন্য কাজের অনুমতিপত্র বা ‘নুল্লা ওস্তা’-এর আবেদন করবেন।

২. দূতাবাস থেকে ভিসা : নুল্লা ওস্তা অনুমোদন পেলে কর্মী নিজ দেশে অবস্থিত ইতালীয় কনস্যুলেট বা ভিএফএস-এর মাধ্যমে ভিসা প্রসেসিং সম্পন্ন করবেন।

প্রতারণা এড়াতে সতর্কবার্তা

ক্লিক ডেতে আবেদন জমা হওয়াই সরাসরি ভিসা পাওয়ার নিশ্চয়তা নয়। এটি কেবল আবেদন প্রক্রিয়ার একটি প্রথমিক ধাপ। কাজের অফার লেটার, চুক্তিপত্র এবং নুল্লা ওস্তার সততা ভালোভাবে যাচাই না করে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীকে অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২৬ থেকে ২০২৮ পর্যন্ত তিন বছরে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন কর্মী নেওয়ার বৃহৎ পরিকল্পনা রয়েছে ইতালির।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন