ঢাকা   বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নৌকা ডুবিতে ১৩ জনের মৃত্যু

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০৬ এএম

নৌকা ডুবিতে ১৩ জনের মৃত্যু

নৌকা ডুবিতে ১৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গা নদীতে নৌকা ডুবির ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নৌকাটিতে ১৫ থেকে ২০ যাত্রী ছিলেন। তারা সবাই একটি ভোজ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

প্রতিবেদনে বলা হয়েছে, বৈশালীর রাঘোপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বেশির ভাগই শিশু। দুর্ঘটনার পর ঘটনাস্থলে কর্মকর্তাদের একটি দল পাঠানো হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) দলও মোতায়েন করা হয়েছে।

নদীতে নিখোঁজ যাত্রীদের সন্ধানে স্থানীয় গ্রামবাসীরাও প্রশাসনকে সহযোগিতা করছেন। উদ্ধার অভিযান চলছে এবং পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রশাসন। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের জন্য চার লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘বৈশালীর রাঘোপুরে নৌকা ডুবির ঘটনায় নিরপরাধ মানুষের প্রাণহানির খবর অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার গভীর সমবেদনা।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের জন্য দুই লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘বিহারের বৈশালীতে নৌকা ডুবির ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে।’ সূত্র: এনডিটিভি

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন