ঢাকা   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শিক্ষক নিয়োগের পরীক্ষার সিলেবাস অনুমোদন

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৪ পিএম

শিক্ষক নিয়োগের পরীক্ষার সিলেবাস অনুমোদন

শিক্ষক নিয়োগের পরীক্ষার সিলেবাস অনুমোদন

এমটিনিউজ২৪ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের পরীক্ষার সিলেবাস অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে পরীক্ষা কোন পদ্ধতিতে নেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রাথমিকভাবে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় এমসিকিউ, লিখিত ও মৌখিক—এই তিন ধাপে প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, অন্তর্বর্তী সরকার শিক্ষক নিয়োগের অনুসরণীয় পদ্ধতি নিয়ে যে গেজেট জারি করেছিল, তাতে এমসিকিউ ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচনের কথা উল্লেখ ছিল। তবে বর্তমান সরকার আগের নিয়মে ফিরে গিয়ে এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে চায়। প্রাথমিকভাবে এ বিষয়ে সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় তিনটি ধাপ অনুসরণের সম্ভাবনা রয়েছে। শিক্ষামন্ত্রী এ পদ্ধতি অনুসরণের নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। এ জন্য পৃথক পরিপত্র জারির প্রয়োজন হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, শিক্ষক নিয়োগসংক্রান্ত গেজেটে বাছাই পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচনের কথা বলা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা তিন ধাপে—এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নেওয়ার সম্ভাবনাই বেশি। গেজেটে বাছাই পরীক্ষার কথা উল্লেখ রয়েছে। বাছাই পরীক্ষা কয় ধাপে হবে, তা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নির্বাহী বোর্ড চূড়ান্ত করবে।’

এদিকে প্রায় তিন বছর হতে চললেও নতুন শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি এনটিআরসিএ। সংস্থাটি একাধিকবার বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নিলেও নানা কারণে তা সম্ভব হয়নি। নতুন করে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ সামনে আসায় ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ আরও পিছিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যদিও এনটিআরসিএ জানিয়েছে, ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন