ঢাকা   শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যে শর্তে জাতীয় দলে ফিরতে পারবেন জাহানারা আলম

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পিএম

যে শর্তে জাতীয় দলে ফিরতে পারবেন জাহানারা আলম

যে শর্তে জাতীয় দলে ফিরতে পারবেন জাহানারা আলম

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনো অবসর নেননি বাংলাদেশের সাবেক অধিনায়ক জাহানারা আলম। জাতীয় দলের হয়ে আবারও মাঠে নামার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তবে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় জাতীয় দলে ফিরতে হলে ফিটনেস পরীক্ষা ও ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের প্রমাণ দিতে হবে তাকে।

প্রায় দুই বছর আগে সর্বশেষ বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন জাহানারা। মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে এরপর জাতীয় দল থেকে সরে দাঁড়ান তিনি। পরে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এই পেসার। সেখানে ক্লাব ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছিলেন তিনি।

এরই মধ্যে গত বছরের ডিসেম্বরে নিজের সঙ্গে ঘটে যাওয়া মানসিক ও যৌ ন হয়রানির ঘটনা প্রকাশ্যে আনেন জাহানারা। এবার নতুন বোর্ডের কাছে জাতীয় দলে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন সাবেক এই অধিনায়ক।   

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু বলেন, ‘সে অনেকদিন আগে বলেছিল ফিরতে চায়, বোর্ডকে জানিয়েছে। সে দেশের হয়ে আবার খেলতে চায়। এখন খেলতে হলে সাধারণত যেসব প্রক্রিয়া আছে, সেটা অনুসরণ করতে হবে। ঘরোয়াতে খেলতে হবে, ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে। এরপর নিয়মিত পারফরম্যান্স করতে হবে। বাকিটা নির্বাচকদের ব্যাপার।’

জাহানারার জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। 

তিনি বলেন, ‘আমরা তাকে ওয়েলকাম করব ফিরতে চাইলে। অনেকদিন যেহেতু আন্তর্জাতিক ম্যাচ খেলেনি জাহানারা, সেই কারণে তাকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। এরপর ঘরোয়াতে পারফর্ম করতে হবে। তার স্কিল কেমন আছে দেখতে হবে, ভালো করলে বিবেচিত হবে।’

আসন্ন ঘরোয়া ক্রিকেটে জাহানারার অংশগ্রহণের বিষয়েও সিদ্ধান্ত নেবে বিসিবি। এ প্রসঙ্গে সাজ্জাদ আহমেদ বলেন, ‘এ ছাড়া সামনে ঘরোয়া খেলা রয়েছে, দল তো ঠিক। বিসিবি দেখবে তাকে কোন দলে দেবে, তবে আগে তো তাকে ফিরতে হবে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন