ঢাকা   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মিরাজের বড় চমক ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পিএম

মিরাজের বড় চমক ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে

মিরাজের বড় চমক ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ধারাবাহিকতা নিয়ে যখন নানা আলোচনা চলছে, তখন ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল মেহেদী হাসান মিরাজ। আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই কার্যকর ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে র‍্যাঙ্কিংয়ে নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি।

 

আইসিসির অক্টোবর ২০২৬-এর র‍্যাঙ্কিং অনুযায়ী, ২৬০ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছেন মিরাজ। তার ওপরে রয়েছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

 

বাংলাদেশের ওয়ানডে দলে মিরাজের গুরুত্ব কেবল একজন স্পিনার হিসেবে নয়, ব্যাট হাতেও দলের প্রয়োজনে অবদান রাখতে পারেন তিনি। মাঝের ওভারে প্রতিপক্ষের রান আটকে রাখা, গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়া এবং ব্যাটিংয়ে প্রয়োজনীয় রান যোগ করার সামর্থ্য তাকে কার্যকর অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

 

২০২৬ সালের মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের ২-১ ব্যবধানে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মিরাজ। ওই সিরিজে তিন ম্যাচে পাঁচটি উইকেট নিয়ে বল হাতে নিজের কার্যকারিতা প্রমাণ করেন তিনি। এর পর আইসিসির র‍্যাঙ্কিংয়েও উন্নতি করেন বাংলাদেশের অধিনায়ক।

 

বাংলাদেশের ক্রিকেটে অলরাউন্ডারদের ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ। মিরাজের মতো একজন ক্রিকেটারের বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে থাকা দলটির জন্য ইতিবাচক খবর। এখন এই অবস্থান ধরে রাখার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে আরও ধারাবাহিক পারফরম্যান্স দেখানোই হবে তার পরবর্তী লক্ষ্য।

 

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের অলরাউন্ডার র‍্যাঙ্কিং

 

নাম দেশ রেটিং পয়েন্ট

আজমতউল্লাহ ওমরজাই আফগানিস্তান ৩৩১

সিকান্দার রাজা জিম্বাবুয়ে                     ২৮৪ 

মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ        ২৫৫

মাইকেল ব্রেসওয়েল নিউজিল্যান্ড    ২৫০

মিচেল স্যান্টনার নিউজিল্যান্ড       ২৪৭

রশিদ খান আফগানিস্তান               ২৩৯

ব্র্যান্ডন ম্যাকমুলেন স্কটল্যান্ড      ২৩৮

মোহাম্মদ নবী আফগানিস্তান         ২৩৪

অক্ষর প্যাটেল ভারত                     ১৯৮

কার্টিস ক্যাম্ফার আয়ারল্যান্ড         ১৯৬

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন