ঢাকা   বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার দুই দেশকে শাস্তি দিল আইসিসি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:০১ এএম

এবার দুই দেশকে শাস্তি দিল আইসিসি

এবার দুই দেশকে শাস্তি দিল আইসিসি

এমটিনিউজ২৪ ডেস্ক : রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে নিয়ম ভেঙে জরিমানা গুনতে হলো পাকিস্তান-শ্রীলঙ্কাকে। উদ্বোধনী ম্যাচে পাকিস্তান ম্যাচ ফির ১০ ও শ্রীলঙ্কাকে পাঁচ শতাংশ জরিমানা করা হয়। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো এই শাস্তি আরোপ করেন। নির্ধারিত সময়ে পাকিস্তান দুই ওভার পিছিয়ে ছিল। অন্যদিকে, শ্রীলঙ্কা পিছিয়ে ছিল এক ওভার।

আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়দের সহায়তাকারী কর্মকর্তাদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ন্যূনতম ওভার সম্পন্ন করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়।

পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও শ্রীলংকার অধিনায়ক কুশল মেন্ডিস অভিযোগ স্বীকার করে প্রস্তাবিত শাস্তি মেনে নেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

মাঠের দুই আম্পায়ার আসিফ ইয়াকুব ও ওয়েইন নাইটস, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি এই অভিযোগ আনেন। ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে আজও বড় জয় পেয়েছে পাকিস্তান। সেইসঙ্গে প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে তারা। আর টানা দুই জয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে শাহিন আফ্রিদির দল।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন