ঢাকা   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আফগান কোচ গুগল করে জানলো বাংলাদেশ এশিয়া কাপ জেতেনি

Authorনিউজ রুম

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম

আফগান কোচ গুগল করে জানলো বাংলাদেশ এশিয়া কাপ জেতেনি

এশিয়া কাপে এখন পর্যন্ত তিনবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। তবে শিরোপা এখনও অধরা। অথচ আফগানিস্তান কোচ জনাথন ট্রট ভাবতেন, বাংলাদেশ এশিয়া কাপ জিতেছে। পরে ভুল ভাঙে তার। গুগল করে নিশ্চিত হন এশিয়া কাপ জেতেনি বাংলাদেশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আসেন আফগান কোচ জনাথন ট্রট। বাংলাদেশের বিপক্ষে বেশ সফল আফগানিস্তান। এ প্রসঙ্গে জনাথন ট্রট বলেন, ‘আমারও তাই মনে হয়। তবে দেখুন বাংলাদেশ এশিয়া কাপ জিতেছে।‘ পরে সাংবাদিকরা ভুল ধরিয়ে দিলে বলেন, ‘ওহ আচ্ছা, ফাইনাল খেলেছে। তারা এখন ট্রফি জিততে চায়।’

তবুও দ্বিধায় ছিলেন ট্রট। আবারো দাবি করলেন, ওয়ানডেতে একবার এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। আফগান কোচ বলেন, ‘আমার মনে হয় তারা ৫০ ওভারের এশিয়া কাপ জিতেছে। জিতেনি? তুমি কি নিশ্চিত? দাঁড়াও চেক করে নিই।’

এরপর গুগলে চেক করার পর ভুল ভাঙে ট্রটের। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম বাংলাদেশ এশিয়া কাপ জিতেছে।’

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন