ঢাকা   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইসরায়েল খেললে ২০২৬ বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি স্পেনের

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ এএম

ইসরায়েল খেললে ২০২৬ বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি স্পেনের

ইউরোভিশন থেকে নাম প্রত্যাহারের পর এবার আগামী বছর অনুষ্ঠিতব্য ফিফা ফুটবল বিশ্বকাপ নিয়েও বিতর্কিত সিদ্ধান্তের আভাস দিলেন স্পেনের সমাজতান্ত্রিক দলের মুখপাত্র পাত্রি লোপেস। খবর, ওয়ান ফুটবলের।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কংগ্রেসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লোপেস জানান, ২০২৬ বিশ্বকাপে ইসরায়েল অংশ নিলে স্পেনেরও খেলা থেকে সরে দাঁড়ানোর পথ খোলা থাকবে। ইউরোভিশন কনটেস্টের মতো ফুটবলেও ‘একই নীতি’ অনুসরণ করা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

ইউরোভিশন কনটেস্ট হচ্ছে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের অধীনে আয়োজিত সঙ্গীত প্রতিযোগিতা। সেখানে ইসরায়েল অংশ নিলে স্পেন প্রতিযোগিতাটি বয়কট করবে বলে ঘোষণা দিয়েছে।

লোপেস বলেন, ‘এ মুহূর্তে ইসরাইল গাজা উপত্যকায় স্থল আক্রমণ চালাচ্ছে। প্রতিদিন আমরা টেলিভিশনে শিশুদের হত্যা হতে দেখি, মানুষকে খাদ্যের খোঁজে বের হলে গুলি করা হয়, গোটা শহর মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হচ্ছে। এটি আত্মরক্ষা নয়, এটি সন্ত্রাসবিরোধী লড়াই নয়— এটি গণহত্যা।’

তিনি আরও জানান, স্পেনের বিপুল সংখ্যক মানুষ এই ঘটনায় প্রতিবাদে রাস্তায় নেমেছেন, যেমনটা দেখা গেছে সম্প্রতি ‘লা ভুয়েল্তা’ সাইক্লিং প্রতিযোগিতায়। ‘আমাদের জনগণ মরতে থাকা মানুষদের প্রতি নীরব সমর্থন দিতে চায় না। তাই ইসরায়েলি দলকে নিয়ে রাস্তায় ঘুরলে প্রতিবাদ হবেই। এটিই হলো একটি মর্যাদাবান জাতির চিহ্ন।’

এদিকে, স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গত সপ্তাহে দৃঢ় কণ্ঠে বলেন, গাজায় মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে বাদ দিতে হবে। রাশিয়া যেমন ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর ফিফা ও উয়েফা থেকে বহিষ্কৃত হয়েছিল, ইসরায়েলের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেয়া উচিত।

উল্লেখ্য, বিশ্বকাপের ইউরোপিয়ান বাছাইপর্বে ‘আই’ গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে ইসরায়েল। গ্রুপের শীর্ষে থাকা নরওয়ের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে থাকলেও দ্বিতীয় স্থানে থাকা ইতালির সমান ৯ পয়েন্ট তাদের।  তিন ম্যাচ বাকি থাকায় প্লে-অফে খেলার বাস্তব সুযোগ রয়েছে তাদের সামনে। গ্রুপের শীর্ষ দল সরাসরি বিশ্বকাপে খেলবে, আর দ্বিতীয় স্থানের দলকে লড়তে হবে প্লে-অফে।

/এমএইচআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন