ঢাকা   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পাকিস্তানে এসএ গেমস হবে কিনা, এক মাস অপেক্ষা করবে বিওএ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৬ এএম

পাকিস্তানে এসএ গেমস হবে কিনা, এক মাস অপেক্ষা করবে বিওএ

অনেক অপেক্ষার পর আগামী বছর জানুয়ারিতে পাকিস্তানের তিন শহরে এসএ গেমসের সময়ক্ষন ঠিক হয়ে আছে। কিন্তু  মাত্র মাস চারেক সময় থাকলেও এখনও গেমসের তেমন কোনও তোড়জোড় শুরু করেনি পাকিস্তান। তাই নির্ধারিত সময়ে গেমস আয়োজন নিয়ে শঙ্কায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

বিওএ থেকে এক মাস আগে পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনকে গেমস সংক্রান্ত বিষয়ে চিঠি দিয়েছিল। সেই চিঠির এখনও উত্তর পায়নি। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিওএ নির্বাহী সভায় সিদ্ধান্ত হয়েছে পাকিস্তান থেকে সুনির্দিষ্ট কোনও তথ্য না পেলে আগামী মাসের মাঝামাঝিতে গেমসের জন্য প্রশিক্ষণ চলবে নাকি বন্ধ হবে—এ নিয়ে সিদ্ধান্ত হবে।

এদিকে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আজকের সভাতে আগামী বছর সেপ্টেম্বরে জাপানের আইচি-নাগোয়া শহরে এশিয়ান গেমসের জন্য ডিসিপ্লিন সংখ্যা চূড়ান্ত হওয়ার কথা থাকলেও হয়নি। ফেডারেশনগুলোর সঙ্গে আলোচনা করে ডিসিপ্লিন ঠিক করার বিষয়ে সিদ্ধান্ত এসেছে। আগামী বছর চীনের সানিয়া শহরে ষষ্ঠ বিচ গেমসে বাংলাদেশের ৬ ডিসিপ্লিনের ১৯ জন খেলোয়াড় প্রেরণের সিদ্ধান্ত হয়।

চলতি বছর অক্টোবরে এশিয়ান ইয়ুথ গেমস এবং নভেম্বরে ইসলামিক সলিডারিটি গেমস হবে। দুই গেমসের প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিওএ সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিশেষ নির্দেশনা দেন।

তৃতীয় এশিয়ান ইয়ুথ গেমসের প্রশিক্ষণ ব্যয় নির্বাহের জন্য বিওএ হতে সংশ্লিষ্ট ফেডারেশনস ফেডারেশনগুলোকে অর্থ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিওএ আগামী বছর নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশ গেমস  সরকারের অনুমোদন সাপেক্ষে করতে চায় বিওএ। আজকের নির্বাহী সভার আলোচনার পরিপ্রেক্ষিতে বিওএর নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ আগামী মাসে বিশেষ সাধারণ সভার মাধ্যমে হবে। ঐ সভায় বিওএ প্রস্তাবিত গঠনতন্ত্র অনুমোদনের জন্য উত্থাপন হবে।

এছাড়া গত বছর জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ খেলার সময় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান মৃত্যুবরণ করেন। জিয়ার পরিবারকে দুই দফা আর্থিক সহায়তা দিয়েছিল বিওএ। আজকের সভায় জিয়ার স্ত্রী তাসমিন সুলতানা লাবণ্যকে চাকরির ব্যবস্থা করে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন