ঢাকা   সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা রুনা হত্যার ঘটনায় ইবিতে শনিবার একদিনের শোক

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৩:৪১ পিএম

ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা রুনা হত্যার ঘটনায় ইবিতে শনিবার একদিনের শোক

নিজ বিভাগের কার্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নিহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় একদিনের শোক ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ৪ মার্চ বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে তাঁর নিজ অফিস কক্ষে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার তার এই মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

এই মর্মে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী শনিবার (৭ মার্চ) একদিনের শোক ঘোষণা করেছে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকলকে কালো ব্যাজ ধারণ করার জন্য অনুরোধ করা হলো।

এছাড়াও নিহত শিক্ষিকার রুহের মাগফেরাত কামনায় আজ বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন