ঢাকা   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চবিতে ১৫ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৮:৫০ পিএম

চবিতে ১৫ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই নম্বর গেট এলাকা থেকে প্রায় ১৫ ফুট লম্বা একটি বার্মিজ অজগর উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের গহীন অরণ্যে অবমুক্ত করেছে সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেস (থ্রি-এসএ)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটসংলগ্ন একটি ডোবা থেকে সাপটি উদ্ধার করা হয়।

জানা যায়, প্রথমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমন সাকিব সাপটি দেখতে পেয়ে থ্রি-এসএকে খবর দেন। পরে সংগঠনটির সদস্য মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ মোবারক মিয়া ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।

উদ্ধারকারীরা জানান, সাপটি বার্মিজ প্রজাতির অজগর। এর দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট এবং ওজন আনুমানিক ১৪ থেকে ১৫ কেজি।

থ্রি-এসএর সদস্য মোহাম্মদ ইমরান বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করি। পরে নিরাপদে বিশ্ববিদ্যালয়ের গহীন অরণ্যে অবমুক্ত করা হয়।”

তিনি আরও বলেন, “খাদ্যের সংকট, পাহাড় কেটে প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস এবং মানুষের বসতি সম্প্রসারণের কারণে এ ধরনের বন্যপ্রাণী প্রায়ই লোকালয়ে চলে আসে। তাই সাপ দেখলেই না মেরে উদ্ধারকারী দল বা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা উচিত।”

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন