ঢাকা   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নির্যাতককে বাঁচাতে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রদল: সাদিক কায়েম

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০২:৩৭ পিএম

নির্যাতককে বাঁচাতে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রদল: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের নির্যাতক প্রভোস্টকে বাঁচাতে লাঠিয়াল বাহিনী হয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রদল হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

তিনি বলেন, ছাত্রকে প্রভোস্টকক্ষে আটকে নির্যাতনের প্রতিবাদে আন্দোলনরত এফএইচ হলের শিক্ষার্থী, হল সংসদ নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে সংহতি জানাতে আসা ডাকসু-হল সংসদ নেতৃবৃন্দের ওপর নির্লজ্জ হামলা চালিয়েছে ছাত্রদল।

আজ সোমবার ভোরে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ জানান।

পোস্টে তিনি বলেন, হলের এক ছাত্রকে প্রভোস্টের কক্ষে আটকে নির্যাতনের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন। একই সঙ্গে ওই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ ও প্রভোস্টের অপসারণের দাবিতেও আন্দোলন চলছিল। এই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে গভীর রাতে ছাত্রদল হামলা চালায়।

সাদিক কায়েম দাবি করেন, শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানাতে আসা ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতাদের ওপরও হামলা চালানো হয়। এতে এফএইচ হল সংসদের নির্বাচিত ভিপি ও জিএসসহ অন্তত ১০ জন আহত হন।তার অভিযোগ, শিক্ষার্থীদের সম্মিলিত আন্দোলনে প্রভোস্ট ও প্রশাসন ‘ভীত’ হয়ে গভীর রাত পর্যন্ত ‘তালবাহানা’ করার পর ছাত্রদলের বহিরাগত নেতাকর্মীদের এনে হলে হামলা চালানো হয়।

পোস্টে আরও বলা হয়, হামলাকারীরা এফএইচ হলের অফিসে অন্য হল থেকে আসা কাউকে থাকতে দেবে না বলে জানায়। তবে তাদের হামলায় খোদ এফএইচ হলের নির্বাচিত প্রতিনিধিরাও আহত হয়েছেন বলে জানান সাদিক কায়েম।

এদিকে, একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনের স্ক্রিনশটও পোস্টে যুক্ত করেন ডাকসু ভিপি, যেখানে প্রভোস্টের কক্ষে নির্যাতনের শিকার হওয়া শিক্ষার্থীর বক্তব্য রয়েছে।

সাদিক কায়েমের ভাষ্য, এ হামলার মধ্য দিয়ে ছাত্রদলের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ‘নগ্ন চেহারা’ প্রকাশ পেয়েছে।

 

বার্তা বাজার/এআর

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন