ঢাকা   সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হুমকির অভিযোগ: নিরাপত্তা চেয়ে ঢাবি শিক্ষক মোনামির জিডি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০১:০০ এএম

হুমকির অভিযোগ: নিরাপত্তা চেয়ে ঢাবি শিক্ষক মোনামির জিডি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়ার (মোনামি) ব্যক্তিগত সংবেদনশীল তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ ও হুমকির অভিযোগে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর শাহবাগ থানায় উপস্থিত হয়ে তিনি এ জিডি করেন।

জিডি সূত্রে জানা যায়, একটি ফেসবুক পেজ থেকে শেহরীন আমিন ভূঁইয়ার ব্যক্তিগত ফোন নম্বর, ই-মেইল ও বাসার ঠিকানা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। এর পর থেকেই বিভিন্ন অপরিচিত নম্বর থেকে তাকে ফোন করে অশালীন কথা বলা ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

জিডিতে তিনি উল্লেখ করেন, তার বাসার ঠিকানা প্রকাশ্যে চলে আসায় সেখানে অবস্থান করাও তিনি অনিরাপদ মনে করছেন। এতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তিনি। এ পরিস্থিতিতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশের সহযোগিতা চেয়েছেন মোনামি।

শাহবাগ থানা সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য প্রকাশ এবং হুমকির ঘটনায় জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে কারও ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া প্রকাশ না করার আহ্বান জানিয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন