ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিচারকদের কলমবিরতি কর্মসূচি প্রত্যাহার | Barta Bazar

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ এএম

বিচারকদের কলমবিরতি কর্মসূচি প্রত্যাহার | Barta Bazar

দুই দাবি পূরণের আশ্বাসে কলমবিরতি পালন কর্মসূচি প্রত্যাহার করেছে বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। অবশ্য রাজশাহীতে বিচারকের ছেলে হত্যার ঘটনায় রোববার সারাদেশে বিচারকদের কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন এবং সংগঠনের পক্ষে দোয়া মাহফিলের আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) রাতে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক শেষে কর্মসূচি প্রত্যাহারের কথা জানানো হয়।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম বলেন, আমাদের যৌক্তিক দাবির বিষয়ে আইন উপদেষ্টার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। তিনি দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। আলোচনা সাপেক্ষে ঘোষিত কলমবিরতি কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, দেশের সব আদালতে বিচারকের বাসস্থান ও যাতায়াতের সময় নিরাপত্তা বাহিনী নিযুক্ত করাসহ দুই দফা দাবিতে সারা দেশের বিচারকেরা রোববার থেকে একযোগে কলমবিরতি পালন করবেন বলে ঘোষণা দেয় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে শুক্রবার এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিচারকদের দ্বিতীয় দাবি হলো, রাজশাহীর ঘটনায় বিচারকের নিরাপত্তা নিশ্চিতে অবহেলার সঙ্গে সম্পৃক্ত এবং গ্রেপ্তার করা আসামিকে আইনবহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করে অপেশাদারত্ব প্রদর্শনে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজশাহীর জেলা জজ মোহাম্মদ আবদুর রহমানের বাসভবনে ছুরিকাঘাতে তার ১৭ বছরের ছেলে তাওসিফ রহমানকে হত্যা করা হয়। আহত হন স্ত্রী তাসমিন নাহার। এ ঘটনায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন গভীর শোক ও ক্ষোভ জানিয়েছে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন