কক্সবাজারের মহেশখালীতে সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় দুটি এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে দৈনিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে। ফলে সারা দেশে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।
আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্যাস সরবরাহ কমে যাওয়ার আগাম খবর জানায় পরিচালন প্রতিষ্ঠান পেট্রোবাংলা।





