ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গণকবরের জুলাই শহীদদের শনাক্তে আসছে বিদেশি ফরেনসিক টিম

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০২:৪১ পিএম

গণকবরের জুলাই শহীদদের শনাক্তে আসছে বিদেশি ফরেনসিক টিম

জুলাই আন্দোলনে নিহতদের পরিচয় শনাক্ত করতে আগামী ৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞরা বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, ‘আগামী ৭ ডিসেম্বর থেকে গণকবরের শহীদদের ফরেনসিকের মাধ্যমে শনাক্তকরণ শুরু হবে।’

রবিবার (১৬ নভেম্বর) রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক ফরেনসিক এক্সপার্টদের মাধ্যমে রায়েরবাজারে অস্থায়ী মর্গ ও ক্যাম্প স্থাপন করে কার্যক্রম পরিচালনা করা হবে।’

এই কার্যক্রমের বাস্তবায়নকারী সংস্থা হিসেবে সিআইডি কাজ করবেন বলেও উল্লেখ করেন উপদেষ্টা আসিফ। পরে একই ডিজাইনের জুলাই শহীদদের কবর বাঁধাই কার্যক্রমও পরিদর্শন করেন তিনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন