ঢাকা   বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আদালতে মামলা পরিচালনা করতে করতেই মারা গেলেন সাবেক বার সভাপতি রুহুল আমিন

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৫:০৯ পিএম

আদালতে মামলা পরিচালনা করতে করতেই মারা গেলেন সাবেক বার সভাপতি রুহুল আমিন

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব মো. রুহুল আমিন আদালতে মামলা পরিচালনার সময় অসুস্থ হয়ে মারা গেছেন। মৃত্যুকালে রুহুল আমিনের বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি প্রায় ৫৪ বছর ধরে আইন পেশায় যুক্ত ছিলেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

রুহুল আমিনের মৃত্যুতে চাঁদপুরের আইন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্থানীয় সুধীজন তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে আদালতে মামলা পরিচালনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রুহুল আমিন। পরে সহকর্মীরা দ্রুত তাঁকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের বাসিন্দা রুহুল আমিন পেশাগত কারণে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় বসবাস করতেন।রাজনীতিতেও দীর্ঘদিন সক্রিয় ছিলেন রুহুল আমিন। তিনি অবিভক্ত মতলব উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পরে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের একমাত্র ছেলে সুমন বর্তমানে জাপানে অবস্থান করছেন। তাঁর দেশে ফেরার পর জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে। আপাতত মরদেহ চাঁদপুর বেগম মসজিদের হিমঘরে রাখা হবে। ছেলে দেশে ফেরার পর জানাজা শেষে চাঁদপুর বাসস্ট্যান্ডসংলগ্ন পৌর কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন