ঢাকা   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম, ভরি ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১০:৩২ এএম

দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম, ভরি ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা

বাংলাদেশের বাজারে আবারও রেকর্ড গড়েছে স্বর্ণের দাম। টানা কয়েক দফা বৃদ্ধির পর এবার দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সোমবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত বৈঠকে এই দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দাম কার্যকর হওয়ার মধ্য দিয়ে পূর্বের সব রেকর্ড ভেঙে স্বর্ণের বাজার নতুন উচ্চতায় পৌঁছেছে।

বাজুসের ঘোষণা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বেড়েছে ৪ হাজার ৬১৮ টাকা। এর ফলে এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা। এর আগে, গত ৯ অক্টোবর সর্বশেষ দাম বাড়ানো হয়েছিল, তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৯ হাজার ১০১ টাকা।

স্বর্ণের অন্যান্য ক্যারেটেও একইভাবে দাম বেড়েছে। নতুন তালিকা অনুযায়ী:
২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বেড়েছে ৪ হাজার ৪০৯ টাকা, নতুন দাম ২ লাখ ৪ হাজার ৩ টাকা।
১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বেড়েছে ৩ হাজার ৬৭৬ টাকা, নতুন দাম ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা।
সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি বেড়েছে ৩ হাজার ২১৯ টাকা, নতুন দাম ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন