ঢাকা   শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রথম প্রান্তিকে প্রতিশ্রুতি বেড়েছে ৩২২২%

Authorনিউজ রুম

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৩:২৩ এএম

প্রথম প্রান্তিকে প্রতিশ্রুতি বেড়েছে ৩২২২%

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বৈদেশিক ঋণের প্রবাহে বড় উল্লম্ফন ঘটেছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাম্প্রতিক তথ্যানুযায়ী, এ সময় উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাংলাদেশের পাওয়া ঋণ প্রতিশ্রুতি আগের বছরের তুলনায় বেড়েছে ৩ হাজার ২২২ শতাংশ।

ইআরডির তথ্য বলছে, প্রথম তিন মাসে উন্নয়ন সহযোগীরা বাংলাদেশকে ৯১০ দশমিক ৬৭ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি দিয়েছে। অথচ গত অর্থবছরের একই সময়ে—যে বছর দেশে ছাত্র-জনতার অভ্যুত্থান হয়েছিল—ঋণ প্রতিশ্রুতি ছিল মাত্র ২৭ দশমিক ৪১ মিলিয়ন ডলার।

শুধু প্রতিশ্রুতিই নয়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ঋণ অর্থছাড়ও বেড়েছে ৩৫ দশমিক ৭ শতাংশ। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পেয়েছে ১ দশমিক ১৪৭ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৮৪৬ দশমিক ১ মিলিয়ন ডলার।

ইআরডি আরও জানায়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বিদেশি ঋণের প্রতিশ্রুতি ও অর্থছাড় বৃদ্ধির পাশাপাশি ঋণ পরিশোধের পরিমাণও বেড়েছে। এই সময়ে বাংলাদেশ বিভিন্ন উন্নয়ন সহযোগীর কাছে সুদ ও আসল মিলিয়ে ১ দশমিক ২৮ বিলিয়ন ডলার পরিশোধ করেছে, যেখানে গত অর্থবছরের একই সময়ে পরিশোধ ছিল ১ দশমিক ১২৬ বিলিয়ন ডলার।

বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়ন প্রকল্পের গতি ফেরায় উন্নয়ন সহযোগীদের আস্থা ফিরেছে, যা বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি ও অর্থছাড় উভয় ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন