ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অর্থ উপদেষ্টার ছবি দিয়ে এআই ভিডিও, মন্ত্রণালয়ের সতর্কবার্তা

Authorনিউজ রুম

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৪:১০ পিএম

অর্থ উপদেষ্টার ছবি দিয়ে এআই ভিডিও, মন্ত্রণালয়ের সতর্কবার্তা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ছবি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ভয়েস ব্যবহার করে একটি ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সতর্কবার্তা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

রবিবার(১৬ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, একটি স্বার্থান্বেষী মহল ফেসবুকে তাদের বিজ্ঞাপন বা প্রচার কার্যক্রমে অর্থ উপদেষ্টার ভিজ্যুয়াল ব্যবহার করে বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার করছে, যা সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওই ভিডিওতে ব্যবহৃত বক্তব্য বা তথ্যের সঙ্গে অর্থ মন্ত্রণালয় কিংবা অর্থ উপদেষ্টার কোনও ধরনের সম্পৃক্ততা নেই। ধারণা করা হচ্ছে, ভিডিওটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে, যেখানে ভয়েস পরিবর্তন এবং ব্যাকগ্রাউন্ডে অর্থ উপদেষ্টার ছবি ব্যবহার করে জনমনে ভুল ধারণা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড অর্থ উপদেষ্টার সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ণ করে বলেও উল্লেখ করে মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ভুয়া ভিডিওটি অপসারণ ও আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর ভিডিও বা নিউজে প্রতারিত না হওয়া, যাচাই ছাড়া কোনও আর্থিক লেনদেনে অংশ না নেওয়ার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, বিভিন্ন সময় এ ধরনের ভুয়া কনটেন্ট ছড়িয়ে পড়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। তাই সচেতন ও সতর্ক থাকা জরুরি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন