ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৩০ হাজার টন সার ও ২ কোটি ৭১ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৭:১৯ এএম

৩০ হাজার টন সার ও ২ কোটি ৭১ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন

সরকার দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রায় ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার এবং ২ কোটি ৭১ লাখ লিটারের বেশি সয়াবিন তেল ক্রয়ের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল বুধবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই বছরের সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে, পবিত্র রমজান মাস সামনে রেখে ভোজ্য তেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত ও বাজার স্থিতিশীল রাখতে আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) মাধ্যমে কানাডার এনএসআরআইসি গ্রিন সাপ্লাইস থেকে প্রায় ৩৫৭ কোটি টাকায় ২ লাখ ৭১ হাজার ৫০ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল সংগ্রহের সুপারিশ করেছে কমিটি। যার প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৩১.৪৯ টাকা।

এছাড়া শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১১তম লটের আওতায় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার সংগ্রহ করার একটি প্রস্তাবও অনুমোদন দিয়েছে। এতে ব্যয় হবে প্রায় ১৪৯ কোটি ১৭ লাখ টাকা। যার প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৪০৫ দশমিক ২৫ মার্কিন ডলার।

সভায় ‘সার সংরক্ষণ ও বিতরণের জন্য দেশের বিভিন্ন স্থানে ৩৪টি বাফার গুদাম নির্মাণ (প্রথম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের প্যাকেজ-২ এর আওতায় ফরিদপুরে প্রায় ৪৮ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার একটি সারগুদাম নির্মাণের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। একই প্রকল্পের প্যাকেজ-৪, লট-৪ এর আওতায় গাইবান্ধায় প্রায় ৪৭ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার আরেকটি সারগুদাম নির্মাণের ক্রয় প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া রাজস্ব বাজেটের আওতায় বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য প্রায় ৮৯ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে উচ্চ-গতির দুটি বৃহৎ নৌযান ক্রয়ের প্রস্তাব অনুমোদিত হয়েছে। একই সঙ্গে ‘বাংলাদেশ রোড সেফটি’ সংক্রান্ত তিনটি পৃথক ক্রয় প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন