টাকা ছাপানোর বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় প্রকাশক ও সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেন।
সম্প্রতি পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) এক সেমিনারে দাবি করা হয়, বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দিচ্ছে। এর ফলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে।
এ বিষয়ে সাংবাদিকরা আজ জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, টাকা ছাপানোর বিষয়টি ভিত্তিহীন।
এ সময় গভর্নর আরও বলেন, পাচার হওয়া অর্থ ফেরানো কঠিন। তবে সেসব অর্থ যেন কেউ ব্যবহার করতে না পারে, সেই চেষ্টা করছে সরকার।
সভায় রাজনীতি থেকে দেশের অর্থনীতিকে বের করে গণতন্ত্রায়ণের দিকে নিতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এতদিন ভিন্ন চর্চা হওয়ায় ব্যাংক ও পুঁজিবাজার খালি হয়ে গেছে বলেও জানান তিনি।
বাজেট আলোচনায় অংশ নিয়ে প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়া প্রকাশক এবং সম্পাদকরা বিভিন্ন বিষয় তুলে ধরেন।
বার্তা বাজার/এমএমএইচ






