ঢাকা   বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নিলামে ৪ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১১:১৮ এএম

নিলামে ৪ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে নিলামের মাধ্যমে আরো ৪ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

পাঁচটি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার কেনা হয়েছে। নিলামে কাট-অফ মূল্য নির্ধারণ করা হয় প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে এর আগেও কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। শুধু মে মাসেই এখন পর্যন্ত মোট ২১ কোটি ডলার কেনা হয়েছে।

সার্বিকভাবে চলতি অর্থবছরে নিলামের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক কিনেছে ৫৮৮ কোটি ৩৫ লাখ ডলার, যা প্রায় ৫ দশমিক ৮৮ বিলিয়ন মার্কিন ডলারের সমান।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন