ঢাকা   মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কৃষি ও গ্রামীণ অর্থনীতি চাঙা করতে বাজেটে ১০ হাজার কোটি টাকার তহবিল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৭:০৫ পিএম

কৃষি ও গ্রামীণ অর্থনীতি চাঙা করতে বাজেটে ১০ হাজার কোটি টাকার তহবিল

কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে চাঙা করতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনের তৃতীয় দিন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

নাসির উদ্দিন আহমেদ জানতে চান—কৃষকদের কৃষি কাজে সহায়তার জন্য কোনও বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে কিনা।

জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে মৌলভীবাজার জেলার জুড়ী ও বড়লেখা উপজেলার কৃষকদের জন্য পৃথক কোনো প্রকল্প নেই। তবে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হচ্ছে। পাশাপাশি উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে আরও ৩ হাজার কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কৃষি খাতে সহায়তার অংশ হিসেবে সুদসহ ১০ হাজার টাকার কৃষিঋণ মওকুফ করা হয়েছে, যার জন্য ১ হাজার ৫৬৮ কোটি টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। এতে দেশের প্রায় ১৩ লাখ ১৭ হাজার ৫০০ জন কৃষক উপকৃত হয়েছেন।

চলতি ২০২৫–২৬ অর্থবছরের এপ্রিল পর্যন্ত মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ৬ কোটি ৭৭ লাখ ১৬ হাজার টাকা এবং বড়লেখা উপজেলায় ১১ কোটি ৩৮ লাখ ২৮ হাজার টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন