ঢাকা   সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাংলাদেশিদের জন্য ডিজিটাল সামাজিক ব্যবসা প্ল্যাটফর্ম ‘স্পার্ক’ চালুর উদ্যোগ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০২:৪৮ পিএম

বাংলাদেশিদের জন্য ডিজিটাল সামাজিক ব্যবসা প্ল্যাটফর্ম ‘স্পার্ক’ চালুর উদ্যোগ

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে ক্ষমতায়নের উদ্দেশ্যে ‘স্পার্ক’ নামে একটি বৈশ্বিক ডিজিটাল সামাজিক ব্যবসা প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নিয়েছে গ্রামীণ কমিউনিকেশনস ও জাপানের উইক কো. লিমিটেড। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

রোববার (২৮ জুন) সাভারের জিরারবোতে সামাজিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সোশ্যাল বিজনেস ডে ২০২৬-এর দ্বিতীয় দিনের সাইডলাইনে এ চুক্তি স্বাক্ষর হয়। পরে ইউনূস সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন জাপানের উইক কোং লিমিটেডের প্রতিনিধি পরিচালক ইয়োশিকানে নাকামিচি এবং গ্রামীণ কমিউনিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ মাহমুদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই যৌথ উদ্যোগের লক্ষ্য হলো সামাজিক ব্যবসার নীতির ভিত্তিতে এমন একটি সহযোগিতামূলক ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলা, যা মানুষকে সংযুক্ত করবে, নতুন সুযোগ সৃষ্টি করবে এবং কমিউনিটিকে আরও শক্তিশালী করবে।

এতে আরও বলা হয়, স্পার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিদের একটি সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেমে যুক্ত করা হবে। এটি দক্ষতাভিত্তিক আয় ও ফ্রিল্যান্সিংয়ের সুযোগ সৃষ্টি করবে, ডিজিটাল প্রোফাইল ও চাকরিপ্রার্থীর সঙ্গে নিয়োগকারীর সংযোগ তৈরি করে কর্মসংস্থান ও পেশাগত উন্নয়নে সহায়তা করবে। একইসঙ্গে আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র বিনিয়োগ এবং সম্পদ গঠনের সুযোগ সৃষ্টি করে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সক্ষমতা ও স্থিতিশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনূস সেন্টারের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনূস, গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান আশরাফুল হাসান, গ্রামীণ কমিউনিকেশনসের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান নাজনীন সুলতানা, ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ এবং জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আসির আহমেদ।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন