ঢাকা   সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আগস্টে মূল্যস্ফীতি ৮.২৬ শতাংশ, এক মাসের ব্যবধানে কমল ০.৭২ শতাংশ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম

আগস্টে মূল্যস্ফীতি ৮.২৬ শতাংশ, এক মাসের ব্যবধানে কমল ০.৭২ শতাংশ

সদ্য বিদায়ী আগস্টে সাধারণ মূল্যস্ফীতির হার কিছুটা কমে ৮ দশমিক ২৬ শতাংশে দাঁড়িয়েছে। জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে ০ দশমিক ৭২ শতাংশীয় পয়েন্ট।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত হিসাবে আজ সোমবার এ তথ্য জানা গেছে।

জুলাইয়ে মূল্যস্ফীতি কমার পেছনে বড় ভূমিকা রেখেছে খাদ্যপণ্যের দাম। এ সময়ে খাদ্য মূল্যস্ফীতি জুলাইয়ের ৭ দশমিক ১৬ শতাংশ থেকে কমে ৭ দশমিক ০২ শতাংশ হয়েছে। গত বছরের একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৬০ শতাংশ।

অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। জুলাইয়ে ৯ দশমিক ২৮ শতাংশ থাকা এ হার আগস্টে হয়েছে ৯ দশমিক ৩২ শতাংশ। গত বছরের আগস্টে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯০ শতাংশ।

আগস্ট মাসে জাতীয় গড় মজুরির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ০৫ শতাংশ। আগের মাস জুলাইয়ে এই হার ছিল ৮ দশমিক ২২ শতাংশ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন