কোটা নাকি মেধার জয়, রাজনীতির বাইরে শোবিজেও এই প্রশ্নটা বেশ পুরনো। যদিও এর সঠিক উত্তর সচরাচর মেলে না। অনেকে সাহস করে প্রসঙ্গটি নিয়ে কথাও বলে না।
এবার বললেন সাহসটি দেখালেন রুনা খান। যেমনটা এরমধ্যে তিনি সাহস দেখিয়েছেন ফিটনেস ও পোশাকেও। সৈকত সালাহউদ্দিনের সঞ্চালনায় সেলিব্রিটি পডকাস্ট শো ‘স্টার ডায়েরি’তে হাজির হয়ে এ প্রসঙ্গে বিস্তারিত বলেছেন এই অভিনেত্রী। তার ভাষায়, ‘নাটকের অভিনেত্রীদের মধ্যে গত ২০ বছরে যারা প্রতিষ্ঠিত হয়েছেন, তারা পরিচালকের স্ত্রী অথবা প্রেমিকা কোটায় প্রতিষ্ঠা পেয়েছেন। আমি কোটার অভিনেত্রী না।’ 
‘স্টার ডায়েরি’র এই পর্বটি উন্মুক্ত হচ্ছে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত দশটায়, আইজ অন স্টুডিও নামের ইউটিউব চ্যানেলে। 






