ঢাকা   রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

লাশের মাংশ চুরি করে রান্না করে খেতেন হাঙ্গেরির এই হাসপাতালকর্মী

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০২:০৬ এএম

লাশের মাংশ চুরি করে রান্না করে খেতেন হাঙ্গেরির এই হাসপাতালকর্মী

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে নরমাংস ভক্ষণের অভিযোগে ৩০ বছর বয়সী এক হাসপাতালকর্মীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। অভিযুক্ত ব্যক্তি কর্মস্থল ও কবরস্থান থেকে মানুষের দেহাংশ চুরি করে নিজের ফ্ল্যাটে এনে সংরক্ষণ করতেন এবং সেগুলো রান্না করে খেতেন বলে অভিযোগ উঠেছে।

দেশটির ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এনবিআই) জানিয়েছে, পর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বুদাপেস্টের অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে মানুষের হাড়, মাথার খুলি, স্যুটকেসে সংরক্ষিত দেহাংশ এবং একটি বয়ামে রাখা মানব হৃৎপিণ্ড উদ্ধার করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি অপরাধের কথা স্বীকার করেছেন।

তদন্তকারীদের প্রাথমিক ধারণা, হাসপাতালে রোগী পরিবহন বিভাগে কর্মরত ওই যুবক তার কর্মস্থল এবং প্রতিবেশী দেশ স্লোভাকিয়ার বিভিন্ন কবরস্থান থেকে মৃত মানুষের দেহাংশ চুরি করতেন।

বর্তমানে উদ্ধার হওয়া দেহাবশেষগুলোর উৎস শনাক্ত এবং মৃত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছে ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশন।

তদন্তের অংশ হিসেবে হাসপাতালের অন্যান্য কর্মীদের সঙ্গে কথা বলে কর্মকর্তারা জানতে পেরেছেন, অভিযুক্তের শারীরবিদ্যা ও প্যাথলজির প্রতি দীর্ঘদিনের আগ্রহ ছিল। পাশাপাশি তিনি পশুর দেহচ্ছেদ করে তা পর্যবেক্ষণ করতেও আগ্রহী ছিলেন বলে জানিয়েছেন সহকর্মীরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন