ঢাকা   বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘সামাজিক দায়বদ্ধতা থেকেই এ অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব নিয়েছি’

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১২:২৬ পিএম

‘সামাজিক দায়বদ্ধতা থেকেই এ অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব নিয়েছি’

‘সামাজিক দায়বদ্ধতা থেকেই এ অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব নিয়েছি’

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অনুসন্ধানী প্রতিবেদনমূলক অনুষ্ঠান প্রেক্ষাপট উপস্থাপনায় আসছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম। ১ নভেম্বর থেকে এ সচেতনতামূলক অনুষ্ঠান উপস্থাপনায় দেখা যাবে মমকে।

এরকম একটি অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব কেন নিলেন? জানতে চাইলে এই লাক্স সুন্দরী বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকেই এ অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব নিয়েছি। প্রেক্ষাপট অনুষ্ঠানে সমাজের চারপাশের সমস্যা এবং তার সমাধানের পথ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতি শনিবার রাত ৮টায় শুধু বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে প্রচার হয় অনুষ্ঠানটি। জাকিয়া বারী মমর উপস্থাপনায় প্রথম অনুষ্ঠানে যশোরের ভবদহের জলাবদ্ধতা সমস্যা তুলে ধরা হবে। বছরের পর বছর ধরে থাকা এ জলাবদ্ধতা কীভাবে সেখানকার মানুষকে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে তার করুণ কাহিনি দেখা যাবে এ পর্বে। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন