ঢাকা   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জীবনে কী ভুল করে ফেলেছেন, জানালেন অপু বিশ্বাস

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পিএম

জীবনে কী ভুল করে ফেলেছেন, জানালেন অপু বিশ্বাস

জীবনে কী ভুল করে ফেলেছেন, জানালেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : রূপালী পর্দায় নিয়মিত না থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে অপু বিশ্বাসের সরব উপস্থিতি শোবিজ অঙ্গনে বিদ্যমান। কখনও শোরুম উদ্বোধন, কখনও ব্র্যান্ড প্রমোশন, আবার কখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন লুকে ধরা দিয়ে ভক্তদের মাতিয়ে রাখেন ঢালিউড তারকা অপু বিশ্বাস।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ফেলে আসা দিনগুলো নিয়ে অকপট স্বীকারোক্তি দিয়েছেন অপু। জীবনের বড় একটি অধ্যায় নিয়ে কথা বলতে গিয়ে অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ের সিদ্ধান্তকে স্রেফ ‘ভুল’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। 

ম্যাচিউরিটি বা পরিপক্কতা আসার আগে কোনো মেয়েরই বিয়ের পিঁড়িতে বসা উচিত নয় বলে মনে করেন এই অভিনেত্রী।

২০০৮ সালে ঢালিউড মেগাস্টার শাকিব খানের সাথে ঘর বাঁধলেও দীর্ঘ ৯ বছর তা গোপন রেখেছিলেন অপু। ২০১৭ সালে প্রকাশ্যে আসা সেই দাম্পত্যের বিচ্ছেদ ঘটে ২০১৮ সালে।

এই দীর্ঘ পথপরিক্রমায় বারবার ট্রল আর সমালোচনার শিকার হলেও, এখন আর সেসব তাকে বিচলিত করে না। বরং নেতিবাচকতাকে এড়িয়ে এখন নিজের কাজকে উপভোগ করতেই বেশি পছন্দ করেন তিনি।

মুক্তির অপেক্ষায় আছে তার নতুন সিনেমা ‘সিক্রেট’। ঈদুল আযহায় এটি প্রেক্ষাগৃহে আসতে পারে বলে গুঞ্জন থাকলেও, তা নিয়ে এখনই মুখ খুলতে চান না অপু বিশ্বাস।

তবে ব্যক্তিজীবনের টানাপোড়েন পেছনে ফেলে পেশাদারিত্বের নতুন এই অপু বিশ্বাসকেই এখন পর্দায় দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!