ফাঁস হয়ে গেল সালমানের ব্যক্তিগত ভিডিও, তীব্র প্রতিক্রিয়া
বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে বলিউড মেগাস্টার সালমান খানের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও। এরপরই নেটিজেনদের আলোচনার কেন্দ্রে এ নায়ক।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, লাগাতার প্রাণনাশের হুমকির পর কড়া নিরাপদ বলয়ে থাকেন সালমান। তবে এ নিরাপত্তাকে বারবার প্রশ্নবিদ্ধ করছে কাছের মানুষ। যার প্রমাণ মেলে নায়কের ব্যক্তিগত একাধিক মুহূর্ত ফাঁস হওয়ার ইস্যু।
সম্প্রতি সালমান খানের একটি ভিডিও রয়েছে নেটিজেনদের আলোচনার কেন্দ্রে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি একটি নৈশভোজের। যেখানে বন্ধুদের নিয়ে সালমানকে রাতের খাবার খেতে দেখা যাচ্ছে।
তবে বিতর্ক উঠেছে নায়কের আচরণে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, খাবারের টেবিলে সালমান খাবার খাচ্ছেন ঠিকই কিন্তু চোখ খুলতেই পারছেন না। বারবারই দুলে পড়ছিলেন টেবিলের ওপর। নেটিজেনদের একাংশ দাবি করছেন, ওই দিনের ডিনারে সালমান ম দ্য প অবস্থায় ছিলেন।
নেটিজেনদেন আরেক দল অবশ্য নিয়েছেন নায়কের পক্ষ। ভক্তদের প্রশ্ন, লাগাতার হুমকি, মানসিক চাপ, শারীরিক অসুস্থতা সবকিছু ভুলতে যদি বলিউড ভাইজান মা’তাল হন তাহলে সে ব্যক্তিগত মুহূর্ত কেন প্রকাশ্যে আনতে হবে?
সালমানের এক ভক্ত এ প্রসঙ্গে প্রতিবাদের সুরে লেখেন, ‘কী ধরনের মানসিকতা এটা! মানুষটাকে শান্তি দেবে না একমুহূর্ত।’
দুই দিন আগেও ব্যক্তিগত একটি ভিডিও ফাঁস হয়েছিল সালমান খানের। ওই ঘটনায় সালমান ক্ষুদ্ধ হলে ছবি শিকারীরা নায়কের কাছে ক্ষমা চান। তবে এবারের ভিডিও ফাঁস নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি বলিউড ভাইজান খ্যাত সালমান খান।






