ঢাকা   বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শিল্পীদের মূল্যায়ন না করলে তারা দল বদল করবে’, ক্ষোভ ঝাড়লেন রিনা খান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৭:১২ পিএম

শিল্পীদের মূল্যায়ন না করলে তারা দল বদল করবে’, ক্ষোভ ঝাড়লেন রিনা খান

বিএনপির নারী সংরক্ষিত আসনে মনোনয়ন চেয়েও তা না পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী রিনা খান। তার ওই পোস্ট ঘিরে শোবিজ ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা।

স্ট্যাটাসে রিনা খান লেখেন, ‘শিল্পীদের মূল্যায়ন না করলে সংস্কৃতি বলতে কিছু থাকবে কি? তাহলে শিল্পীরাও দল বদল করবে, তখন বলবে ২ নৌকায় পা দিয়েছে।’

তার এই মন্তব্যকে ঘিরে অনেকেই ধারণা করছেন, মনোনয়ন না পাওয়ার হতাশা থেকেই এমন স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী। যদিও সরাসরি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি তিনি।

জানা গেছে, আসন্ন নির্বাচনে বিএনপির নারী সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় ছিলেন রিনা খান। তবে শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পাননি।

এদিকে তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ শিল্পীদের মূল্যায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। আবার কেউ এটিকে ব্যক্তিগত হতাশার বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করছেন।

রিনা খানের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। তবে তার এই সংক্ষিপ্ত স্ট্যাটাসই নতুন করে শিল্পী ও রাজনীতির সম্পর্ক নিয়ে আলোচনা উসকে দিয়েছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!